প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮:৩৬ পিএম আপডেট: ০৭.১০.২০২৫ ৮:৪৭ PM

পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়ায় যুবক বেল্লাল মাদবরের রহস্যজনক মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মরিচবুনিয়া সালেহিয়া মাদ্রাসার সামনে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক মানুষ এতে অংশ নেন।
এ সময় নিহত বেল্লালের স্ত্রী ৬ মাসের শিশু কোলে নিয়ে স্বামীর হত্যাকারীদের বিচারের দাবি জানান। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, বেল্লাল পরিকল্পিত হত্যার শিকার হয়েছেন।
প্রসঙ্গত, এক মাস আগে মরিচবুনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষ থেকে চতুর্থ শ্রেণির কর্মচারী বেল্লালের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ