বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজশাহীর হিমাগারে শরীরে সেফটি পিন ফুটিয়ে নির্যাতন
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮:১৬ পিএম
রাজশাহীর হিমাগারে তরুণ-নারী-কিশোরীর শরীরে সেফটি পিন ফুটিয়ে নির্যাতন

রাজশাহীর হিমাগারে তরুণ-নারী-কিশোরীর শরীরে সেফটি পিন ফুটিয়ে নির্যাতন

রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে এক তরুণ, নারী ও কিশোরীকে অমানবিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সাবেক চেয়ারম্যানের দুই মেয়ে ভুক্তভোগী কিশোরীর শরীরে সেফটি পিন ফুটিয়েছে এবং চড়-থাপ্পড় মেরেছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় সরকার কোল্ড স্টোরেজের অফিসকক্ষে এ নির্যাতনের ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ জনতা অফিসকক্ষে ভাঙচুর চালান এবং অভিযুক্তদের অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর সহায়তায় এয়ারপোর্ট থানা-পুলিশ তিনজনকে আটক করে নিয়ে যায়।

আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন—এক বেসরকারি মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী (২৭), তার খালাতো বোন (৩০) ও এক কিশোরী (১৩)। নির্যাতনের ঘটনায় ওই শিক্ষার্থীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনজনকে অফিসে ডেকে নিয়ে লাঠি, বাঁশ, হাতুড়ি দিয়ে পেটানো হয় এবং সেফটি পিন দিয়ে শরীর ফুটিয়ে দেওয়া হয়।

চিকিৎসাধীন নারী জানান, মোহাম্মদ আলী সরকারের সঙ্গে তাদের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু তার ছেলে-মেয়েরা এ সম্পর্ক ভালোভাবে নিতেন না। তারা সন্দেহ করতেন, ওই নারীর সঙ্গে সাবেক চেয়ারম্যানের অনৈতিক সম্পর্ক রয়েছে। সেই সন্দেহ থেকেই এদিন সকালে ফোন করে ডেকে এনে তাদের উপর নির্যাতন চালানো হয়।

ঘটনার পর দেখা যায়, নির্যাতনের শিকার ওই নারী খুঁড়িয়ে হাঁটছিলেন, তার কান দিয়ে রক্ত পড়ছিল। আহত মেডিকেল শিক্ষার্থীর দুই হাতে জখম ও পিঠে আঘাতের দাগ ছিল। কিশোরীর ঠোঁট থেকে রক্ত পড়ছিল। কিশোরী অভিযোগ করে, চেয়ারম্যানের দুই মেয়ে তার শরীরে বারবার সেফটি পিন ফুটিয়েছে।

স্থানীয়রা জানান, বেলা ১১টা থেকে জনতা অভিযুক্ত আহসান উদ্দিন সরকার জিকো (৪৫), আখি (৩৫) ও হাবিবাকে (৪০) অবরুদ্ধ করে রাখেন। তারা গ্রেপ্তারের দাবি জানাতে থাকেন। পুলিশ আশঙ্কা করছিল, বাইরে আনা হলে জনতা হামলা চালাতে পারে। পরিস্থিতি উত্তপ্ত হলে দুপুরে জনতা অফিসের সিসি ক্যামেরা ও জানালা ভাঙচুর করেন। পরে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ তিনজনকে থানায় নিয়ে যায়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close