মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আজ ৭৩তম জন্মদিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৮:১৬ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার (৭ অক্টোবর) উদযাপন করছেন তার ৭৩তম জন্মদিন। ১৯৫২ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন লেনিনগ্রাদে (বর্তমান সেন্ট পিটার্সবার্গ)। প্রাথমিক শিক্ষা শেষ করে ১৯৬৫ সাল পর্যন্ত একটি সাধারণ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। এরপর রসায়নে উচ্চতর অধ্যয়নের জন্য ভর্তি হন একটি বিশেষায়িত মাধ্যমিক বিদ্যালয়ে।

পরে তিনি ভর্তি হন লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটিতে (বর্তমানে সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি) আইন অনুষদে, যা বিখ্যাত এ. এ. ঝদানভের নামে পরিচিত ছিল। এখান থেকেই পুতিন তার উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং পরবর্তীতে রাজনৈতিক জীবনের ভিত্তি তৈরি করেন।

রাজনীতিতে আসার পর ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর তিনি রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরের বছর অর্থাৎ ২০০০ সালের ২৬ মার্চ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এরপর ২০০৪, ২০১২, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে তিনি ধারাবাহিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে পুনঃনির্বাচিত হন। ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে, দিমিত্রি মেদভেদেভ প্রেসিডেন্ট থাকাকালীন, পুতিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তার নেতৃত্বে রাশিয়া ২০১৪ সালে সোচিতে শীতকালীন অলিম্পিক এবং ২০১৮ সালে ফিফা বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আয়োজন সফলভাবে সম্পন্ন করে। এসব আয়োজন রাশিয়াকে বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।

এছাড়াও পুতিনের উদ্যোগে ব্রিকস, সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়ন (ইএইইউ)-এর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠনে রাশিয়ার সক্রিয় ভূমিকা প্রতিষ্ঠিত হয়। এসব জোট বিশ্ব রাজনীতিতে রাশিয়ার প্রভাব আরও সুদৃঢ় করেছে।

সূত্র: টিভি ব্রিকস

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ভ্লাদিমির   পুতিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close