শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেড়েই চলেছে বিটকয়েনের দাম, চাঙা ইথার-বাইন্যান্সও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:৩৬ পিএম

বিশ্ববাজারে ক্রিপ্টোকারেন্সির দামে ফের রেকর্ড বৃদ্ধি দেখা দিয়েছে। সোমবার (৬ অক্টোবর) একেকটি বিটকয়েনের দাম ইতিহাসে প্রথমবারের মতো ছাড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ডলার।

তবে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে তা সামান্য কমে ১ লাখ ২৪ হাজার ৩৮৯ ডলারে লেনদেন হয়। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকনোমিকস জানায়, গত এক বছরে বিটকয়েনের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। মার্কিন অর্থনীতির অস্থিরতা এবং বিনিয়োগকারীদের বিকল্প নিরাপদ সম্পদে ঝুঁকে পড়াকে এই উত্থানের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

একইভাবে ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে অন্যান্য ক্রিপ্টোমুদ্রাও। বর্তমানে একেকটি ইথার বিক্রি হচ্ছে ৪ হাজার ৬৯৩ ডলারে, যা এক বছরে প্রায় ৯২ শতাংশ বৃদ্ধি।

অন্যদিকে বাইন্যান্স কয়েনের দাম বেড়েছে ১১২ শতাংশের বেশি, বর্তমানে একেকটি বিক্রি হচ্ছে ১ হাজার ২২৬ ডলারে।

সোলানাও পেছনে নেই—বছর ব্যবধানে এর দাম বেড়েছে ৬২ শতাংশের বেশি, বর্তমানে প্রতিটি সোলানার বাজারমূল্য ২৩৩ ডলার। বাজার বিশ্লেষকরা বলছেন, ক্রিপ্টোবাজারে এই ধারাবাহিক উত্থান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবই প্রতিফলিত করছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বিটকয়েন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close