বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নারীর বয়স বাড়ার সঙ্গে সৌন্দর্যও বাড়ে: কেট উইন্সলেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৩:০৯ পিএম

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী কেট উইন্সলেট মনে করেন, নারীর সৌন্দর্য বয়সের সঙ্গে সঙ্গে আরও গভীর ও অর্থবহ হয়ে ওঠে। ৪ অক্টোবর নিজের ৫০তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে ভোগ ইউকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই ভাবনা ব্যক্ত করেন তিনি।

অভিনয়ে চার দশক পার করা এই অস্কারজয়ী তারকা বলেন, “নারীরা বয়সে যত পরিণত হন, তত বেশি সুন্দর হয়ে ওঠেন। সময়ের ছাপ, চোখের কোণের রেখা কিংবা হাতের বলিরেখা—এসবই জীবনের গল্প বলে। আমি এসবকেই সৌন্দর্যের অংশ হিসেবে দেখি।”

পঞ্চাশে পা দিয়ে নতুন এক লক্ষ্য ঠিক করেছেন কেট। তিনি বলেন, “আমি আমার ৫০তম বছরে ৫০টি ভালো কাজ করতে চাই। হয়তো কোনো নতুন জায়গায় যাব, পাহাড়ে উঠব, কিংবা কারও জন্য নিঃস্বার্থভাবে কিছু করব। ইতিমধ্যে এর একটি ছোট তালিকা তৈরি করছি।”

১৯৯৭ সালে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ সিনেমার মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি পান কেট উইন্সলেট। এরপর ‘হোলি স্মোক!’, ‘ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড’ ও ‘দ্য রিডার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেন। ‘দ্য রিডার’-এর জন্যই তিনি অর্জন করেন অস্কার পুরস্কার।

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও সমান সাফল্য পেয়েছেন কেট। তাঁর অভিনীত এইচবিও মিনি সিরিজ ‘মেয়ার অব ইস্টটাউন’ বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতেও দেখা গেছে এই প্রতিভাবান অভিনেত্রীকে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ  


আরও সংবাদ   বিষয়:  কেটউইন্সলেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close