বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      
চাল বিতরণে অনিয়ম, চাঁদপুরে ইউপি চেয়ারম্যান ও মেম্বার বরখাস্ত
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১১:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাটকা সংরক্ষণে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচিতে ভয়াবহ অনিয়মের অভিযোগে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন সরকার মুকুলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো. খলিল মিজিকেও বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামাবাদ ইউনিয়নে নিবন্ধিত ৪৬০ জন জেলের জন্য সরকার থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ৮০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু মাঠপর্যায়ে তদন্তে দেখা গেছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ডের সদস্য জনপ্রতি ৭০ কেজির বেশি চাল বিতরণ করেননি।

এ অভিযোগের ভিত্তিতে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর কমিটির আহ্বায়ক প্রতিবেদনে উল্লেখ করেন, ইউনিয়ন চেয়ারম্যান স্বীকার করেছেন যে চাল বিতরণে কিছু অনিয়ম হয়েছে এবং তিনি এর দায়ভার গ্রহণ করছেন। প্রতিবেদনের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠায়।

স্থানীয় সরকার বিভাগ তাদের প্রজ্ঞাপনে জানায়, চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল এবং সদস্য খলিল মিজির বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হয়েছে এবং তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিকভাবে সমীচীন নয়। তাই স্থানীয় সরকার আইন অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হলো। 

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তা জনস্বার্থে জারি করা হয়েছে।

উল্লেখ্য, চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল মতলব উত্তর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।

এদিকে ইউনিয়নের সাধারণ জনগণ জানিয়েছেন, বরখাস্তের এ সিদ্ধান্ত সরকারের সঠিক পদক্ষেপ। তারা আশা প্রকাশ করে বলেন, “ভবিষ্যতে এমন অনিয়ম আর কেউ করার সাহস পাবে না।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   ইউপি   চেয়ারম্যান   মেম্বার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close