বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রৌমারীতে ভাঙছে নদ, কাঁদছে মানুষ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৯:১৫ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদে পানি কমতে শুরু করতেই দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। গত এক মাসে ১৫২টি পরিবারের বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে আরও কয়েকশ পরিবার। বিপদের মুখে পড়েছে স্থানীয় বাজার, আবাদি জমি, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা।

সরেজমিনে দেখা গেছে, চরশৌলমারী ইউনিয়নের সুখেরবাতি, সোনাপুর, ঘুঘুমারী ও নামাজের চর এলাকায় তীব্র ভাঙন চলছে। নদীতে বিলীন হওয়ায় অনেক পরিবার অন্যের জমিতে আশ্রয় নিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। কর্তৃপক্ষ নামমাত্র কিছু জিও ব্যাগ ফেললেও তা টেকসই সমাধান নয় বলে অভিযোগ তাদের।

ব্রহ্মপুত্র তীরবর্তী ক্ষতিগ্রস্ত বাসিন্দা মজিদ মিয়া, মোত্তালেব হোসেন, আমিনা বেগম ও বাদশা মিয়া বলেন, “নির্বাচনের আগে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা এসে নানা আশ্বাস দেন। কিন্তু ভাঙন ঠেকাতে বাস্তবে কোনো কাজ হয় না। আমরা প্রতি বছর সব হারিয়ে নতুন করে শুরু করি।”

ভাঙনে নিঃস্ব শিল্পী বেগম বলেন,“এক সপ্তাহ আগে আমার ঘরবাড়ি নদীতে চলে গেছে। নিজের জমি না থাকায় এখন অন্যের জমিতে আশ্রয় নিয়েছি। সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।”

একই কষ্টের কথা শোনালেন ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলামও। তিনি বলেন, “তিন দিন আগে আমাদের বাড়িটাও নদীতে গেছে। যেটুকু আবাদি জমি ছিল, সেটাও আর নেই।”

চরশৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএইচএম সাইদুর রহমান দুলাল বলেন, “প্রতিবছর ব্রহ্মপুত্রে পানি বাড়া-কমার সঙ্গে শুরু হয় ভয়াবহ ভাঙন। অসংখ্য মানুষ ঘরবাড়ি হারাচ্ছে, আমরা কেবল তাকিয়ে দেখি। সরকারের প্রতি আহ্বান—ব্রহ্মপুত্রের বাম তীর রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।”

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, “ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ফেলার কাজ চলছে। তবে অর্থের অভাবে বড় কোনো প্রকল্প হাতে নেওয়া যাচ্ছে না।”

এলাকাবাসী দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  রৌমারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close