সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      
সব ধরনের ভিসায় ওমরাহ পালনের সুযোগ দিল সৌদি আরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৭:১৩ পিএম আপডেট: ০৬.১০.২০২৫ ৭:১৬ PM

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এখন থেকে সব ধরনের ভিসাধারীরাই দেশটিতে অবস্থানকালে ওমরাহ পালন করতে পারবেন।

রবিবার (৬ অক্টোবর) প্রকাশিত এই ঘোষণায় বলা হয়, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা, ওয়ার্ক ভিসা এবং অন্য যেকোনো ধরনের ভিসা যাদের রয়েছে, তারা আর আলাদাভাবে ওমরাহ ভিসার প্রয়োজন ছাড়াই পবিত্র ওমরাহ পালন করতে পারবেন।

মন্ত্রণালয় জানায়, মুসলমানদের ধর্মীয় বিধিবিধান আরও সহজভাবে পালন করতে সহায়তা করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। পাশাপাশি, সৌদিতে অবস্থানরত মুসলিমদের জন্য ওমরাহর পথ উন্মুক্ত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, মুসলিমদের স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির সঙ্গে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন নিশ্চিত করতেই এই নীতি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে জুলাই মাসে দেশটির ফেডারেল মন্ত্রিসভা হজ নীতি ২০২৬ অনুমোদন করেছে। এতে হজ মৌসুমে ব্যবস্থাপনার কাঠামো, লজিস্টিক ও অর্থনৈতিক পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়।

এই সিদ্ধান্তের ফলে ওমরাহ পালনের সুযোগ আরও সহজ ও বিস্তৃত হলো বলে মনে করছেন ইসলামি বিশ্ব বিশ্লেষকরা। আগ্রহী মুসল্লিদের সৌদিতে প্রবেশের পর নির্ধারিত নিয়ম মেনে ওমরাহ পালন করতে হবে।

সূত্র: গালফ নিউজ

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হজ   সৌদি আরব   ওমরাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close