বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাবির ভর্তিপরীক্ষা শুরু ১৬ জানুয়ারি
রাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৭:১৮ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে। ১৬ জানুয়ারি শুক্রবার ‘সি’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই ভর্তিযুদ্ধ। এবার রাজশাহীসহ দেশের মোট ছয়টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

সোমবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার। 

দুপুরে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জানুয়ারি শুক্রবার ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৭ জানুয়ারি শনিবার ‘এ’ ইউনিটের (মানবিক) এবং সবশেষে ২৪ জানুয়ারি শনিবার ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি ইউনিটের পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে; প্রথমটি বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়টি দুপুর ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এছাড়া, ভর্তিচ্ছুদের সুবিধা বিবেচনায় আগের কেন্দ্রগুলোর সাথে বরিশাল বিভাগকেও যুক্ত করা হয়েছে। এবার রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার পাশাপাশি রংপুর ও বরিশাল বিভাগীয় শহরেও ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাবি   ভর্তিপরীক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close