বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
চাঁদপুরে ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৫:২৩ পিএম

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে অবৈধ ও একচেটিয়া নিয়োগ বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা সড়কে এই কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ কর্তৃক বিপুল সংখ্যক অদক্ষ ব্যক্তি অবৈধভাবে নিয়োগ পেয়েছেন। এসব নিয়োগে কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি বা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। শুধু চট্টগ্রামের পটিয়া থানাতেই পাঁচ হাজারের বেশি অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

গ্রাহক ফোরামের সভাপতি সবুজ খান, বিশিষ্ট ব্যবসায়ী কবির খান, গোলাম মাওলা, গ্রাহক আলমগীর হোসেন বন্দুকসী, আবু বকর সিদ্দিক ও ইউসুফ ঢালীসহ অন্যান্য বক্তারা বলেন, এসব অবৈধ নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে এবং স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় নতুন নিয়োগ দিতে হবে।

বক্তারা আরও দাবি করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা পাচার করেছে। এই অর্থ পাচারের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে হবে।

বক্তারা অভিযোগ করেন, যেসব কর্মকর্তা ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছেন, তারা এখন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এসব অপপ্রচার রোধে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের দাবিগুলো মানা না হলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   ইসলামীব্যাংক   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close