বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
উল্লাপাড়ায় নৌকা বাইচকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:২৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনতলা সেতুর পাশে করতোয়া নদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নৌকা বাইচে দুটি পানসির বাইছালদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ১৭ জন আহত হন।

আহতদের মধ্যে কৈবর্তগাতী গ্রামের নিউ একতা এক্সপ্রেস পানসির বাইছাল সামছুল (২৮) গুরুতর আহত অবস্থায় উল্লাপাড়ার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে নিউ শাড়ীর ভিটা এক্সপ্রেস পানসির বাইছালদের মধ্যে গুরুতর আহত হয়েছেন বাকপ্রতিবন্ধী ফরিদ, স্বপ্ন, মধুল ও রাজা।

রোববার (৫ অক্টোবর) বিকেলে সোনতলা করতোয়া নদীতে বাংলাদেশ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন এর নামে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, পাবনা জেলার আমিনপুর থানার শাড়ীর ভিটা গ্রামের শাড়ীর ভিটা এক্সপ্রেস এবং উল্লাপাড়ার কৈবর্তগাতী গ্রামের নিউ একতা এক্সপ্রেস পানসি দুটি বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার একপর্যায়ে নৌকা দুটি পাশাপাশি চেপে গেলে উভয় পক্ষের বাইছালরা ক্ষুব্ধ হয়ে বৈঠা দিয়ে একে অপরকে মারধর শুরু করে।

শাড়ীর ভিটা এক্সপ্রেস পানসির পরিচালক আওয়াল মিয়া এবং নিউ একতা এক্সপ্রেস পানসির পরিচালক নজরুল ইসলাম শাহিন একে অপরের বিরুদ্ধে নৌকা চাপিয়ে দেওয়ার অভিযোগ করেন।

বাইচ কমিটির সদস্য উল্লাপাড়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক এস এম আল আমিন বলেন, ‘বাইচ চলাকালে দুইটি পানসি পাশাপাশি চেপে যাওয়ায় বাইছালদের মধ্যে সংঘর্ষ হয়। পরে কমিটির লোকজন ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, সোনতলায় করতোয়া নদীতে দুইটি পানসি পাশাপাশি চেপে গেলে গোলযোগ সৃষ্টি হয়। তবে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  উল্লাহপাড়া   নৌকা বাইচ   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close