সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
খেলাফত মজলিস এখনো কোনো নির্বাচনী জোটে যোগ দেয়নি: মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:২২ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেন, “আমরা আপাতত জুলাই-সনদ বাস্তবায়নের দাবিতে চলমান ঐক্যবদ্ধ আন্দোলনে আছি। এই আন্দোলনের সফলতার কোনো বিকল্প নেই।”

সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকার মোহাম্মদপুরে তার ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওই অনুষ্ঠানে হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আব্দুল আজিজ (রহ.)-এর সাহেবজাদা এবং আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী (দা.বা.)-এর জামাতা মাওলানা হাবীবুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তিনি আমীরে মজলিসের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় নেতা জাকির হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের রাজনৈতিক অবস্থান সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মামুনুল হক বলেন, “খেলাফত মজলিসের যে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে গ্রহণ করা হবে। প্রথমে রাজনৈতিক সেলে আলোচনা হবে, এরপর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে উপস্থাপন এবং সর্বশেষ কেন্দ্রীয় মজলিসে শূরা'য় আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতও গ্রহণ করা হবে।”

তিনি আরো বলেন, “তৃণমূল নেতাকর্মীদের জনগণের সঙ্গে মিশে কাজ করতে হবে। জনগণের চাওয়া-পাওয়া এবং বাস্তবতা বিবেচনায় রেখেই আমাদের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করতে হবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  খেলাফত   মজলিস   মামুনুলহক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close