বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৩:৫৩ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ডে সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মীরসরাইয়ে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রেসক্লাব চত্ত্বরে এই কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

দৈনিক আমার দেশ পত্রিকার মীরসরাই প্রতিনিধি, জৈষ্ঠ সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে ও দৈনিক নয়া দিগন্ত প্রত্রিকার মীরসরাই প্রতিনিধি মাঈন উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক দৈনিক আজাদীর মীরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, সমকাল প্রতিনিধি বিপুল দাশ, ভোরের দর্পন প্রতিনিধি আশরাফ উদ্দিন, মানবজমিন প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালের কন্ঠ প্রতিনিধি আনোয়ার হোসেন, বণিকবার্তা প্রতিনিধি রাজু কুমার দে, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, চ্যানেল এস প্রতিনিধি নাছির উদ্দিন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি ছায়েফ উল্লাহ, ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন, কালবেলা প্রতিনিধি আজিজ আজহার, একুশে টেলিভিশন প্রতিনিধি ইকবাল হোসেন জীবন, সিভয়েস প্রতিনিধি ফিরোজ মাহমুদ, প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন, মোহনা টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলা টিভি প্রতিনিধি দিদারুল আলম, সিপ্লাস টিভির বাবলু দে, সময়ের কন্ঠস্বর প্রতিনিধি জাবেদ ভূঁইয়া, স্বদেশ প্রতিদিন প্রতিদিন জাবেদ হোসাইন, আজকের পত্রিকা প্রতিনিধি সাফায়েত মেহেদী, দৈনিক জনতা প্রতিনিধি আব্দুল মান্নান রানা, রবি করিম, কমল পাটোয়ারি বাচ্চু, শাখাওয়াত হোসেন সাকিব, ইব্রাহিম সহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।  

প্রতিবাদ সভায় সাংবাদিক হোসাইন জিয়াদ ও পারভেজের উপর ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়। বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে লেখনির কারণে সাংবাদিক দম্পতি সাগর-রুনি সহ খুন হওয়া সকল সাংবাদিকদের খুনীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এছাড়া সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহবান জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close