বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্ত্রীকে হত্যার পর দাফনের চেষ্টা, স্বামী গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:১৬ পিএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর জানাজা শেষে দাফনের চেষ্টাকালে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চর জাজুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত স্বামীর নাম আরব আলী (৩৬)। তিনি ওই গ্রামের দানেজ আলীর ছেলে। নিহত স্ত্রী আরজিনা (৩০), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চেতুয়াজানি গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, প্রায় ১৩ বছর আগে আরব আলী আরজিনাকে বিয়ে করেন। প্রায় ২ বছর আগে একই এলাকার সপ্না নামে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে দ্বিতীয় বিয়ে করেন আরব আলী। এরপর থেকেই প্রথম স্ত্রী আরজিনার সঙ্গে তার পারিবারিক কলহ শুরু হয়।

তিন মাস আগে লক্ষাধিক টাকার বিনিময়ে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন আরব আলী। ওই টাকাটি আরজিনার পরিবারের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। এরপরও স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলতে থাকে।

পুলিশ জানায়, শনিবার (৪ অক্টোবর) রাতে ঝগড়ার এক পর্যায়ে আরব আলী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে রাতেই পরিবারের লোকজনকে জানানো হয় যে, আরজিনা ‘স্ট্রোক’ করেছেন। এমনকি পরিবারের উপস্থিতিতেই মাথায় পানি ঢেলে মৃত্যুর নাটক সাজানো হয়।

রবিবার দুপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ কবরস্থানে গিয়ে দাফন বন্ধ করে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জিজ্ঞাসাবাদে আরব আলী স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলে জানান ওসি।

এ ঘটনায় নিহতের চাচা বাদশা মিয়া বাদী হয়ে স্বামী আরব আলীসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  স্ত্রী   সিরাজগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close