বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
যশোরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:৩৩ AM

“বিশ্ব শিক্ষক দিবস ২০২৫” যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে যশোর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবার। 

রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসক আজাহারুল ইসলাম-এর নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আবুল হাসিম রেজা, শিক্ষা কর্মচারী ঐক্য জোট যশোর জেলা শাখার সভাপতি মকবুল হোসেন।

বক্তারা বলেন, সমাজ গঠনে শিক্ষকদের অবদান অনন্য। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক মর্যাদা রক্ষা এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বিকাশে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও দক্ষতায় গড়ে তুলতে হলে শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। শিক্ষক শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নন, বরং তারা জাতি গঠনের মূল কারিগর।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  যশোর   আয়োজন   শিক্ষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close