শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ভোলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:০১ AM

“শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই স্লোগানে ভোলায় উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। 

রোববার (৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

দিবসটির সূচনা হয় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হওয়া এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

র‌্যালিতে অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ আজাহারুল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

বক্তারা বলেন, বর্তমানে শিক্ষকদের সামাজিক মর্যাদা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে শিক্ষক সমাজকে আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের ভূমিকা পুনর্মূল্যায়ন করতে হবে। 

তারা জানান, অতীতে শিক্ষকরা নিঃস্বার্থভাবে জ্ঞান বিতরণে অগ্রণী ভূমিকা পালন করতেন, যা বর্তমানে অনেক ক্ষেত্রেই বিনিময়মুখী হয়ে পড়েছে।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়নে শিক্ষকদের অবদান অপরিসীম হলেও তাদের জীবনযাত্রার মান এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। তাই সরকারের প্রতি শিক্ষক সমাজের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ভোলা   বিশ্ব   শিক্ষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close