বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৩:৩৫ AM

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। 

রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।

র‌্যালিটি তেঁতুলিয়া উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা বাজারের তেতুলতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ভিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুণ অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ আকাশ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তেঁতুলিয়া সরকারি কলেজের শিক্ষক কাজিউল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুলার রহমান, হাইস্কুলের প্রধান শিক্ষক আজিজুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং কলেজের শিক্ষকরা।

বক্তারা বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর শিক্ষক হচ্ছেন জাতি গড়ার কারিগর।”

তারা আরও বলেন, একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  তেঁতুলিয়া   বিশ্ব   শিক্ষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close