
“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যে কুমিল্লার নাঙ্গলকোটে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।
রোববার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি ও পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন।
সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছালাহ উদ্দিন স্বপন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস মিয়া ও একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান।
নাঙ্গলকোট উপজেলা প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মজুমদার স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মাওলানা নুরুল আমিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আফছারুল উলুম কামিল মাদ্রাসা, মাওলানা সামছুদ্দিন, অধ্যক্ষ, মন্তলী ফাজিল মাদ্রাসা, মাহবুবুল হক, সাধারণ সম্পাদক।
আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, আবুল কালাম, সভাপতি, প্রধান শিক্ষক পরিষদ, মাহবুবুল হল মজুমদার, সভাপতি, আদর্শ শিক্ষক ফেডারেশন, মাওলানা শরীফ মোহাম্মদ বেলাল হোসেন, সুপার, কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসা, মাওলানা খুরশিদ আলম, সভাপতি, উপজেলা মাদরাসা শিক্ষক পরিষদ, ওবায়েদুল হক, প্রধান শিক্ষক, চৌকুড়ী উচ্চ বিদ্যালয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে