বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘জাতীয় সবুজ মিশন’ চালুর ঘোষণা দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১:১৩ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘জাতীয় সবুজ মিশন’ চালুর ঘোষণা দিয়েছেন। 

রোববার (৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই পরিকল্পনার কথা জানান।

পোস্টে তারেক রহমান বলেন, “আমরা একটি জাতীয় সবুজ মিশন চালু করব। এর আওতায় ২৫ কোটি গাছ রোপণ, নদী পুনরুদ্ধার, বর্জ্যকে সম্পদে রূপান্তর, কৃষিকাজ আধুনিকীকরণ, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং সমুদ্র অর্থনীতির প্রসারের মাধ্যমে যুবসমাজের জন্য নতুন সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা ঢাকা-কেন্দ্রিক প্রবৃদ্ধি বন্ধ করব এবং আধুনিক, সুপরিকল্পিত শহর গড়ে তুলব, যাতে প্রতিটি অঞ্চল সমভাবে উন্নত হয় এবং প্রতিটি নাগরিক উপকৃত হন।”

বিশ্ব বাসস্থান দিবস উপলক্ষে দেওয়া ওই বার্তায় তিনি বলেন, “একটি বাড়ি শুধু কাঠামো নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। আমাদের সবার প্রাপ্য একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত বসবাসের স্থান। গ্রাম, শহর, নদী ও বন সবই আমাদের আবাসস্থলের অংশ এবং এগুলো একসাথে আমাদের ভবিষ্যৎ নির্মাণ করে। ভাঙা পরিবেশে কখনও শক্তিশালী ঘর গড়া সম্ভব নয়।”

তারেক রহমান বিএনপির ঘোষিত ৩১ দফা রোডম্যাপের মধ্য থেকে দুটি দফার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সেগুলো হল- জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষা (দফা ২৯) এবং পরিকল্পিত, সুষম নগরায়ন এবং বিকেন্দ্রীকরণ (দফা ৩১)।

তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠিত হলে মানুষের আবাসনের অধিকার নিশ্চিত করার পাশাপাশি দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা হবে।

সবশেষে, তিনি দেশের মানুষকে এই লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  জাতীয়   সবুজমিশন   তারেকরহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close