বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১২:২২ AM আপডেট: ০৬.১০.২০২৫ ১২:৩৩ এএম

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ জয় দিয়ে শেষ করলো বাংলাদেশ। রোববার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেট ও ১২ বল হাতে রেখে জয় তুলে নেয় জাকের আলীর নেতৃত্বাধীন টাইগাররা।

এর আগে প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে জয় পেয়ে প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে দুর্দান্তভাবে সিরিজ শেষ করলো টাইগাররা।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা কিছুটা ধাক্কায় পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে সাইফ হাসান ও তানজিদ হাসান ৫৫ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন। তানজিদ ৩৩ বলে ৩৩ রান করে আউট হলেও সাইফ হাসান ছিলেন দুর্দান্ত। ইনিংসের মাঝপথে হঠাৎ দুই বলে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে টাইগাররা মুজিব উর রহমানের টানা দুই ডেলিভারিতে ফেরেন অধিনায়ক জাকের আলী ও শামিম হোসেন।

তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি সাইফ ও নুরুল হাসান। সাইফ হাসান ৪৫ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি। নুরুল হাসান অপরাজিত থাকেন ১০ রানে।

এর আগে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় আফগানিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৪৩ রান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন দারবিশ রসুলি। সিদ্দিকুল্লাহ অটল করেন ২৮ এবং মুজিব উর রহমান যোগ করেন ২৩ রান।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩ ওভারে মাত্র ১৫ রান খরচায় তুলে নেন ৩টি মূল্যবান উইকেট। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব নেন ২টি করে উইকেট। এছাড়া শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন নেন ১টি করে উইকেট।

এই জয়ের মাধ্যমে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। নতুন অধিনায়ক জাকের আলীর নেতৃত্বে এই সিরিজ জয়ের মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি শক্ত বার্তা দিল টাইগাররা।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  আফগানিস্তান   হোয়াইটওয়াশ   টাইগার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close