শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:৪০ পিএম

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে  বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। 

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে " শিক্ষকতাকে একটি সহযোগি পেশা হিসেবে পুনর্গঠন " - এ প্রতিপাদ্যে রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীনের সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মোঃ আব্দুল্লাহ, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাইন বিল্লাহ,  গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহে আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, একজন দক্ষ শিক্ষক সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গুলোয় দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। শিক্ষকদের দক্ষ করে তুলতে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন, সেই সাথে শিক্ষকদের যথাযথ মূল্যায়ণ করাও প্রয়োজন।

এদিকে বিশ্ব শিক্ষক দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  গোপালগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close