বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ভালুকায় উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ পিএম

ময়মনসিংহের ভালুকায় সামগ্রিক উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা এবং পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুহিদুল আলম এবং সঞ্চালনা করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আবদুল্লাহ আল মাহমুদ।

এসময় ভালুকার পরিবেশ সংরক্ষণ ও সামগ্রিক উন্নয়ন নিয়ে গুরুত্বারোপ করা হয়। উপজেলা প্রশাসনের পরিকল্পিত "গ্রীন অ্যান্ড ক্লীন ভালুকা" গড়ার প্রত্যয়ে নেওয়া বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয়দের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

সভা শেষে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক উপজেলার কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, আবুল কালাম আজাদ, রুহুল আমীন; পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল; কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন এবং ভালুকা প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   উন্নয়ন   উদ্বোধন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close