বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিংগাইরে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বৃদ্ধার ঘর, লুট স্বর্ণ-টাকা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৫ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গাড়াদিয়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। একইসঙ্গে লুট হয়েছে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা। ভুক্তভোগী ৭৪ বছর বয়সী দেলোয়ারা বেগম আদালতে ১০/১২ জনকে আসামি করে মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে দেলোয়ারা বেগমের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা নগদ প্রায় ১ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণ ও ১১ ভরি রূপার অলংকার লুট করে নেয়। এরপর ২৬ সেপ্টেম্বর ওই একই দলের নেতৃত্বে আরও কিছু দুর্বৃত্ত দেলোয়ারা বেগমের ছেলের মাছের খামারে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ভুক্তভোগী দেলোয়ারা বেগম জানান, ঘটনার পর তিনি সিংগাইর থানায় লিখিত অভিযোগ করেন। তবে অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় থানায় মামলা গ্রহণ হয়নি। পরে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন তিনি।

আদালতে দায়ের করা মামলায় শেখ ডালিম, শেখ মহসিন, বাবুল হোসেন, মোশারফ, আক্কাছ আলী, ইসমত আরা, আনোয়ার হোসেনসহ আরও অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক ই আজম বলেন, “আমরা ঘটনার বিষয়ে অবগত রয়েছি। আদালতের নির্দেশ পেলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সিংগাইর   আগুন   লুট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close