বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতি গঠনের কারিগর শিক্ষকদের সম্মান জানিয়ে শিবচরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
শিবচর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ পিএম

শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” (Recasting Teaching as a Collaborative Profession) — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো মাদারীপুরের শিবচরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।

শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. এইচ. এম. ইবনে মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদ হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ দত্ত। এছাড়াও বিভিন্ন কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। তাদের নিষ্ঠা, প্রজ্ঞা ও আদর্শচর্চার মাধ্যমে গড়ে ওঠে আলোকিত প্রজন্ম।”

তিনি আরও বলেন, “শিক্ষকরা শুধু জ্ঞান বিতরণই নয়, বরং সমাজে নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অগ্রদূত। তাই শিক্ষকদের প্রতি সম্মান ও তাদের পেশাগত মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি।”

অনুষ্ঠানে বক্তারা শিক্ষকতার চ্যালেঞ্জ, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  বিশ্ব   শিক্ষক   দিবস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close