বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুড়িগ্রামে ৫ দফা দাবিতে শিক্ষক সমাজের মতবিনিময় সভা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৯:২১ পিএম
কুড়িগ্রামে ৫ দফা দাবিতে শিক্ষক সমাজের মতবিনিময় সভা

কুড়িগ্রামে ৫ দফা দাবিতে শিক্ষক সমাজের মতবিনিময় সভা

কুড়িগ্রামে ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’ শিরোনামে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 ‍
আজ রবিবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ইমরুল কায়েসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. গোলেনুর বেগম, সহকারী শিক্ষক মো. আবু তৈয়ব, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খন্দকার মোয়াজ্জেম হোসেন, হুমায়ূন কবির জিহাদী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-কর্মকর্তাগণের দাবিগুলো বাস্তবায়ন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। 

বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজের মর্যাদা ও শিক্ষার মান উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এতে মাধ্যমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আসবে এবং শিক্ষকতা সত্যিকার অর্থেই ‘মিলিত প্রচেষ্টার দীপ্তি’ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এসময় তারা ৫ দফা দাবি তুলে ধরেন। এগুলো হল: 

১. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা। 

২. সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদসোপান নিশ্চিত করা। 

৩. আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ এবং মাধ্যমিকের সকল কার্যালয়ের গৌরব ও মর্যাদা রক্ষা।

৪. বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন সম্পন্ন করা। 

৫. বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মজুরী আদেশ দ্রুত প্রদান করা।



স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close