প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৯:১৩ পিএম আপডেট: ০৫.১০.২০২৫ ১০:৩৯ PM

গজারিয়ায় বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে হুইল চেয়ার, আর্থিক অনুদান, সেলাই মেশিন ও সাব মার্সিবল নলকুপসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (৫ অক্টোবর) দুপুর ৩টায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বড় রায়পাড়া ওসমান গনির বাগান বাড়িতে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২০টি সেলাই মেশিন, সাবমার্সিবল টিউবওয়েল, ৪৫ জন কে নগদ অর্থ, ১০ জনকে শিক্ষা উপকরণ, দুই পরিবারকে দুটি ছাগল ও ঢেউ টিন বিতরণ করা হয়।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমপি ইপু প্রধানের সঞ্চালনায় এবং গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
অনুষ্ঠান উদ্ধোধন করেন যুবদলের নেতা হেলাল উদ্দিন ভুইয়া।
অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, অধ্যাপক একেএম গিয়াস উদ্দীন আহম্মেদ, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, যুগ্ম আহবায়ক খন্দকার জালাল রীমু, কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার প্রমুখ।