প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৯:১৫ পিএম

বাংলাদেশে যদি কুরআনের শাসন কায়েম থাকত, তাহলে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ৩শ এমপি নিয়ে পালাতে হতো না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী জেলা জামায়াতের আমীর ও দলীয় প্রার্থী এডভোকেট নাজমুল আহসান।
রবিবার বিকেলে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সামনে আয়োজিত ইউনিয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আমীর জালাল আহমেদ খান, পটুয়াখালী পৌর আমীর মাওলানা আবুল বশার, উপজেলা নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসেন, দুমকি উপজেলা ফোরামের সভাপতি মো. মশিউর রহমান খান, লেবুখালী ইউনিয়ন পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের প্রার্থী গোলাম রাজ্জাক নাসির।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আবুল কালাম, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদিয়া ইউনিয়ন। সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফিরোজ।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/এনআর