বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৮:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। 

আজ রবিবার (৫ অক্টোবর) ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

গত সোমবার জাভা দ্বীপে অবস্থিত ওই বহুতল ভবনের শিক্ষার্থীরা দুপুরে জোহরের নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার সময় একাংশ হঠাৎ ধসে পড়ে।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) অভিযানবিষয়ক পরিচালক ইউধি ব্রামান্তিও বলেছেন, রবিবার ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে আরও ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৪৫ জন মৃত এবং ১০৪ জন জীবিত। 

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানাং সিগিতও নিহতের সংখ্যা ৪৫ জন বলে নিশ্চিত করেছেন। 

এর আগে, স্কুল ভবন ধসের ঘটনায় অন্তত ২৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছিলেন ইউধি।

জাভা দ্বীপের ওই ইসলামিক বোর্ডিং স্কুলটির ধ্বংসস্তূপে টানা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ইউধি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। সব ভুক্তভোগী উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলবে। 

মঙ্গলবারের মধ্যে উদ্ধার অভিযান শেষ হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তা বুদি ইরাওয়ান রোববার সকালের দিকে বলেছিলেন, উদ্ধার অভিযান প্রায় ‘৬০ শতাংশ’ সম্পন্ন হয়েছে। আমরা প্রত্যাশা করছি, আগামীকাল সোমবার ধ্বংসস্তূপ পুরোপুরি সরিয়ে ফেলা সম্ভব হবে। ধ্বংসস্তূপের নিচে কতজন চাপা পড়েছেন, তখন হয়তো জানা যাবে।

ইতোমধ্যে দেশটির কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে। 

সূত্র: এএফপি।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইন্দোনেশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close