প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৮:৪৫ পিএম

সংগৃহীত ছবি
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই আজকের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লক্ষ্য হোয়াইটওয়াশ নিশ্চিত করা। অন্যদিকে আফগানিস্তানের সামনে মান রক্ষার লড়াই।
শনিবার (৫ অক্টোবর) সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এ ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম পেয়েছেন মুস্তাফিজুর রহমান, তার জায়গায় দলে এসেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আফগানিস্তানও এক পরিবর্তন করেছে—নূর আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন বশির আহমেদ।
বাংলাদেশের একাদশ:
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি (অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম।
আফগানিস্তানের একাদশ:
সেদিকউল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, দারবিশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, আবদুল্লাহ আহমেদজাই, মুজিব উর রেহমান ও বশির আহমেদ।
স্বদেশ প্রতিদিন/এনআর