বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
মির্জাগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পাবেল র‍্যাবের হাতে গ্রেপ্তার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৪:৪০ পিএম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮, পটুয়াখালী ক্যাম্প ও সদর ব্যাটালিয়নের যৌথ অভিযানে মির্জাগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ পাভেল (২৬) গ্রেপ্তার হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বরিশাল কোতোয়ালী মডেল থানাধীন ‘বেল্লাল টি অ্যান্ড ফ্রেশি জুস’ দোকানের সামনে থেকে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃত নিয়াজ মোর্শেদ পাভেল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, চলতি বছরের ২০ সেপ্টেম্বর মির্জাগঞ্জের সুবিদখালী বাজারে স্থানীয় ব্যবসায়ী আবুল বাশার ওরফে আবু বেপারীর ছেলে আব্দুল্লাহ আল আবিদ (কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের এলএলবি ২য় বর্ষের ছাত্র) তার দোকানে বসে থাকাকালে পাভেল ও তার সহযোগীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

আবিদ টাকা দিতে অস্বীকৃতি জানালে, ২৭ সেপ্টেম্বর বিকেলে পাভেল তার বাসায় গিয়ে পুনরায় চাঁদা দাবি করে। এ সময় ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ১ লাখ টাকা জোরপূর্বক আদায় করে এবং সোকেজের ড্রয়ার ভেঙে ৬ আনা ওজনের একটি স্বর্ণের চেইন (মূল্য প্রায় ৬০ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর মা আহনারা বেগম (৬০) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, নিয়াজ মোর্শেদ পাভেল একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ, যার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  মাদকব্যবসায়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close