বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচবিবিতে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৪:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে লালবিহারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শালাইপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের জেলা কমিটির আহ্বায়ক আব্দুল গফুর মন্ডল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।

ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন মন্ডল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উচাই বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, পাঁচবিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ, লালবিহারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী, সড়াইল কলেজের প্রভাষক আহসান হাবিব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম।

আলোচনা সভায় উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি   বিশ্ব   শিক্ষক   দিবস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close