বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত      ● টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে এআইইউবি      ● পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের      ● শিক্ষায় বিশেষ অবদানকারীদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির      ● তেজগাঁওয়ে হবে আধুনিক আনসার সদর দপ্তর      ● ধুনটে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি      ● গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত      ● গরম নাকি ঠান্ডা কফি, স্বাস্থ্যের জন্য কোনটি সেরা?      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ      ● সহজে সিদ্ধান্ত নিতে পারেন না? জেনে নিন কারণ ও সমাধান      ● কোথাও দ্রুত এসপ্রেসো, কোথাও ঘণ্টার পর ঘণ্টা আড্ডা      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
নরসিংদীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আটক ৭
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৪:৪২ পিএম
 মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম

মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম

নরসিংদী পৌর শহরে চাঁদা আদায়কালে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

গতকাল শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ।

নরসিংদীর পুলিশ সুপার মেনহাজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে বর্তমানে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না, তবে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, শহরের আরশীনগর এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় চলাকালে পুলিশ বাধা দিলে চাঁদাবাজ দুর্বৃত্তরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে এলাকা জুড়ে অভিযান জোরদার করেছে। পুলিশের দাবি, দ্রুত সময়ের মধ্যেই হামলায় জড়িত অন্য আসামিদেরও গ্রেফতার করা হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নরসিংদী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close