শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৪:৩১ পিএম আপডেট: ০৫.১০.২০২৫ ৫:৩৬ PM

‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন- ২০২৫ পালিত হয়েছে। 

রবিবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবারের আয়োজনে পটুয়াখালী সার্কিট হাউস থেকে একটি র‍্যালী বের হয়ে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসীন উদ্দীন, পটুয়াখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু।

এ সময় আরো বক্তব্য রাখেন টাউন কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ গিয়াসউদ্দিন, লোহালিয়া নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আইয়ুব আলী, হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শবনম মোস্তাফি, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, হাজীখালী মাদ্রাসার অধ্যক্ষ ফারুকজ্জামান, হাজী আক্কেল আলী হাওলাদার কলেজের অধ্যক্ষ মাসুদ আলম বাবুল হাওলাদার, পটুয়াখালী পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুবকর সিদ্দিক, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিনিধি প্রকৌশলী মোঃ রিয়াজ উদ্দীন, পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘‘শিক্ষকগণ শুধু শিক্ষকই নন,  তারা দেশ গড়ার এবং দেশ গঠনের কারিগর। একজন শিক্ষক সমাজ ও দেশ বদলে দিতে পারে। তাদের যথাযথ মর্যাদা ও সম্মান নিশ্চিত না করতে পারলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।’’
এ সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষকদের অগ্রণী ভূমিকার কথাও তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষক এ র‍্যালী ও আলোচনাসভায় অংশগ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close