বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভালুকায় কারখানায় কাজ বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৪:২৬ পিএম আপডেট: ০৫.১০.২০২৫ ৪:২৯ PM
ভালুকায় কারখানায় কাজ বন্ধ, বেতন ও চাকরি হারানোর আশঙ্কায় শ্রমিকদের বিক্ষোভ

ভালুকায় কারখানায় কাজ বন্ধ, বেতন ও চাকরি হারানোর আশঙ্কায় শ্রমিকদের বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়ায় অবস্থিত ওরিয়ন নীট টেক্সটাইল লিমিটেডে কাজ বন্ধ ও বেতন বকেয়ার প্রতিবাদে কয়েক শতাধিক শ্রমিক বিক্ষোভ করেছেন। 

আজ রবিবার (৫ অক্টোবর) সকালে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া আইডিয়াল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর থেকে অর্ডার না থাকায় কারখানাটিতে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। মালিকপক্ষের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেপ্টেম্বর মাসের বেতন না পাওয়া এবং চাকরি হারানোর আশঙ্কায় ৮০০ থেকে ১০০০ জন শ্রমিক সড়কে নেমে আসেন।

বিক্ষোভে নেতৃত্ব দেন শ্রমিক তোতা মিয়া। তিনি জানান, কারখানায় কর্মরত ৪২ জন ম্যানেজমেন্ট স্টাফের আগস্ট মাসের বেতন ১৮ সেপ্টেম্বর পরিশোধের কথা থাকলেও এখনও দেওয়া হয়নি। এছাড়াও, রিজাইন করা ৫৩ জন শ্রমিকের বেনিফিটসহ অন্যান্য পাওনাও এখনো পরিশোধ করা হয়নি।

এ সময় শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৮ অক্টোবরের মধ্যে তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে কারখানা মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে ভালুকা আর্মি ক্যাম্পের টহল দল, শিল্প পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান জানান, শ্রমিকদের বিক্ষোভের মূল কারণ মালিকানা সংক্রান্ত বিরোধ। 

তিনি বলেন, শিল্প পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতন প্রদানের ব্যবস্থা করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভালুকা   বিক্ষোভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close