প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১২:০৪ পিএম আপডেট: ০৫.১০.২০২৫ ১২:০৮ PM

সংগৃহীত ছবি
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গঝিরি এলাকায় চাঁদাবাজির সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।
রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছিল। ঘটনার রাতে তারা আবারও একই উদ্দেশ্যে জড়ো হলে সচেতন গ্রামবাসী সাহসিকতার সঙ্গে তাদের ঘিরে ফেলে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটককৃতরা হলেন-
১। বোক্য মার্মা (৩৪), পিতা: ছোরি মং মার্মা, উজুমুখ হেডম্যান পাড়া, বান্দরবান সদর।
২। মেনযুক ম্রোং (৩৫), পিতা: মেনওয়াই ম্রোং, রেফারফাড়ি, ১নং ওয়ার্ড, চৈক্ষং ইউনিয়ন, আলীকদম।
৩। মংচিং থোয়াই মার্মা (১৮), পিতা: অংথোয়াই প্রু মার্মা, নিচের নারা ছড়া পাড়া, ৯নং ওয়ার্ড, রায়খালি ইউনিয়ন, কাপ্তাই, রাঙামাটি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, স্থানীয়রা চাঁদাবাজির সময় তাদের আটক করে আমাদের হাতে দিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/শাহো