বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকায় তীব্র বজ্রপাত-ভারি বৃষ্টির আশঙ্কা
সতর্ক থাকার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১২:২৮ পিএম আপডেট: ০৫.১০.২০২৫ ১২:৩৩ PM
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানী ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোর ওপর দিয়ে আজ (রবিবার) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, আজ দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় একাধিক বজ্রঝড় সৃষ্টি হতে পারে। এর মধ্যে মূল বৃষ্টিপাত বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে রাজধানীতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যা ২ থেকে ৪ ঘণ্টা স্থায়ী হতে পারে।

মোস্তফা কামাল পলাশ বলেন, আজ বিকেলের দিকে রাজধানীর আকাশে ঘন মেঘমালা সৃষ্টি হবে। এরপর প্রবল বেগে বাতাস ও বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এতে শহরের নিচু এলাকাগুলোয় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে এবং যান চলাচল ব্যাহত হতে পারে।

তিনি আরও বলেন, অফিস ছুটির সময় বিকেল ৫টার পর থেকে মধ্যরাত পর্যন্ত বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে নগরজুড়ে যানজট ও জলাবদ্ধতার পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে।

আবহাওয়াবিদ পলাশ পরামর্শ দেন—জরুরি প্রয়োজন ছাড়া বিকেল ৫টার পর বাইরে না বের হওয়ার জন্য। অফিসগামীদের আগেভাগে ঘরে ফেরার আহ্বান জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুপুর ৩টার মধ্যে ছুটি দেওয়ার অনুরোধ করেন, যাতে বিকেল বেলা সম্ভাব্য বৃষ্টি ও জলাবদ্ধতার ভোগান্তি কিছুটা কমানো যায়।

তিনি আরও সতর্ক করে বলেন, আজকের বজ্রঝড়গুলোতে বিদ্যুৎ চমক ও বজ্রপাতের তীব্রতা বেশি হতে পারে। তাই খোলা স্থানে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ঢাকায় গরম ও আর্দ্রতা বেড়ে যাওয়ার পর হঠাৎ করে এই বৃষ্টি স্বস্তি আনলেও, তা নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  বিকেল   বজ্রপাত   ভারি বৃষ্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close