বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোর সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১:৩০ AM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা বিএনপির উদ্যোগে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় যশোর জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদার হোসেন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, এবং প্রধান আলোচক ছিলেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত।

সভায় বিএনপির বিভিন্ন স্তরের শতাধিক জনপ্রতিনিধি ও নেতাকর্মী অংশ নেন।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা জনগণের মাঝে ছড়িয়ে দিতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দলীয় কর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

সভায় নির্বাচন উপলক্ষে কর্মপরিকল্পনা, প্রচার কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   যশোর   মতবিনিময় সভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close