প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১:২৭ AM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার উদ্যোগে কেন্দ্র পরিচালক, কেন্দ্র সদস্য সচিব ও প্রধান পোলিং এজেন্টদের অংশগ্রহণে এক প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমীর মাওলানা জামাল উদ্দিন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত। তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- নাঙ্গলকোট ফোরাম সভাপতি ও ডরিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. দেলোয়ার হোসাইন, সিআইপি গোলাম কবির ভূঁইয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা এস. এম. মহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাছান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা সাবেক সভাপতি ইসরাইল মজুমদার, পৌর জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি জোবায়ের উদ্দিন খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি আব্দুল করিম, নাঙ্গলকোট উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি ওমর ফারুক মিয়াজী, জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হান্নান, তা’লিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন।
সমাবেশটি সঞ্চালনা করেন নাঙ্গলকোট পৌর জামায়াতের আমীর হারুনুর রশিদ। বক্তারা বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী নির্বাচনে সংগঠনের প্রতিটি স্তরের কর্মীদের প্রস্তুত থাকতে হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম