বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুড়িগ্রামে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৯:১৫ পিএম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদ চত্বরে শনিবার (৪ অক্টোবর) দুপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম (ফ্রি মেডিকেল ক্যাম্প) আয়োজন করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিমখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাদশা বকশি।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে ২৬ নম্বর দফা অনুযায়ী সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।”

তিনি আরও বলেন, “সমাজের অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

মেডিকেল ক্যাম্পে প্রায় ৪০০ নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম, নাজিমখান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   বিএনপি   মেডিকেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close