মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বরিশালে বাসের ধাক্কায় তিন বন্ধু নিহত      ● ভাতিজিকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে      ● সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি      ● ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত হলেন শচীন টেন্ডুলকার      ● মুম্বাইয়ে ৩৩ কোটি টাকায় অ্যাপার্টমেন্ট কিনলেন অক্ষয় খান্না      ● বিয়ের দুই বছর পর আবারও নববধূর সাজে সোনাক্ষী      ● পানিসম্পদ মন্ত্রণালয়ের কাজে দুর্নীতি হবে না: প্রতিমন্ত্রী      ● রাজস্ব আদায়ে নতুন বিধান, অধ্যাদেশের খসড়া অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু      ● আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক সমাবেশ ও মিছিল      ● সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগ      
সাভারে হানি ট্রাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ ৪ জন গ্রেপ্তার!
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৮:৩৯ পিএম

ঢাকার সাভারে হানি ট্রাপের ফাঁদে ফেলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক কর্মকর্তাকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগে নারীসহ চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া।

এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে সাভারের জামশিং এলাকা থেকে অপহৃত মেহেদী হাসানকে উদ্ধার করে পুলিশ। এ সময় নারী সদস্যসহ চারজন অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রংপুর জেলার পীরগাছা উপজেলার তালুকো এলাকার আ. হাকিমের ছেলে মো. জয়নাল ও তার ছেলে শরিফুল (২৫), শেরপুর জেলার নকলা থানার নাইরোনখোলা বাজার এলাকার বজলুর মিয়ার ছেলে কাওসার হোসেন কনক (২০), এবং ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার দত্তপাড়া এলাকার আ. রাজ্জাকের মেয়ে সকাল আনমনা (১৯)। তারা সবাই সাভারের রেডিও কলোনি ও গেন্ডা এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইন্সপেক্টর মেহেদী হাসানকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তার পরিবার বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে সাভার থানার একটি চৌকস পুলিশ টিম উদ্ধার অভিযান শুরু করে।

সাভার থানার ওসি জুয়েল মিয়া জানান, নারীসহ চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপহরণে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সাভার   হানিট্রাপ   অপহরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close