বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনারগাঁয়ে নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভিপি পারভেজ সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৬:৩৫ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সমাজকল্যাণমূলক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জের সন্তানে’র উদ্যোগে “নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৪ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় কলাপাতা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা নারায়ণগঞ্জের সন্তান’ সংগঠনের উপদেষ্টা, আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ও কানাডার অন্টারিও প্রদেশের কমিশনার খন্দকার এম. এ. হক কায়জার। সংগঠনের সভাপতি মোক্তার হোসেন আজাদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি ভিপি পারভেজ, গাজী মোবারকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রেমিট্যান্সযোদ্ধা, সমাজসেবক এবং সংগঠনের সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, “নদী ও পরিবেশ রক্ষা শুধু সরকারের একার নয়, এটি আমাদের সকলের দায়িত্ব। নদী দখল, পরিবেশ দূষণ ও বিভিন্ন কোম্পানির বর্জ্য নদীতে ফেলে পরিবেশ আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। ‘নদী রক্ষা মানেই জীবন রক্ষা’ এটি উপলব্ধি করে সকল নাগরিককে সচেতন হতে হবে।”

বক্তারা আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজের অবস্থান থেকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে, তবে টেকসই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে।”

খন্দকার এম. এ. হক কায়জার বলেন, “নদী ও পরিবেশ কেবল প্রকৃতির সম্পদ নয়, এটি আমাদের অস্তিত্বের অংশ। নারায়ণগঞ্জ শিল্পনগরী হলেও এর প্রাণ নদীগুলো আজ দূষণে জর্জরিত। এই অবস্থা পরিবর্তনে নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে। নদী দখলকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই প্রকৃতি ও মানুষ দুটিই রক্ষা পাবে। আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকেই আজ আমাদের এগিয়ে আসতে হবে।”

এদিন সভা শেষে নদী ও পরিবেশ রক্ষায় সকলে অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   নদী   পরিবেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close