সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      
পুলিশ হেফাজতে যুবলীগ নেতার মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৬:২৩ পিএম

পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান (৪৮)।
 
শনিবার (৪ অক্টোবর) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মিজানুর রহমান মিজান টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রায় চার মাস আগে বাসাইল থানা পুলিশ তাকে উপজেলার নাকাছিম এলাকা থেকে আটক করে। পরে টাঙ্গাইল সদর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কারাগারে থাকা অবস্থায় গত ১৭ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিজান। তাকে প্রথমে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

গত ২৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের জজ আদালতে তার জামিন শুনানি হয়। সে সময় মিজানের গুরুতর অসুস্থতার বিষয় উল্লেখ করে প্রয়োজনীয় মেডিকেল কাগজপত্র জমা দিলেও আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। আগামী ৭ অক্টোবর ছিল তার পরবর্তী জামিন শুনানির তারিখ।

টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম বলেন, “কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে টাঙ্গাইল মেডিক্যালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। তবে মৃত্যুর বিষয়টি এখনো জানানো হয়নি, কারণ মেডিক্যালে যাওয়ার পর থেকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের আওতায় ছিলেন।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পুলিশ   হেফাজত   যুবলীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close