বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হবিগঞ্জে নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৫:৫৭ পিএম

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর নদী থেকে ইজাজুর রহমান চৌধুরী (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বছিরা নদীর ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

নিহত ইজাজুর রহমান চৌধুরী আনন্দপুর গ্রামের শামীম চৌধুরীর ছেলে এবং স্থানীয় আনন্দপুর মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন।

আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে মাদ্রাসা থেকে পড়া শেষ করে খেলতে বের হয় ইজাজুর। এরপর সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবার এবং স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

রাতভর তল্লাশির পর শনিবার সকালে নদীতে অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে বছরিয়া নদীর ব্রিজসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   নদী   মরদেহ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close