বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৫ লাখ টাকার তরমুজ ডাকাতি, মূল হোতা আটক
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১২:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে প্রায় ১৫ লাখ টাকার তরমুজ ডাকাতি এবং কৃষকদের মারধরের ঘটনায় মূল পরিকল্পনাকারী কামাল হোসেন (৩৮) কে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ভোলা জেলার দক্ষিণ দিগালদি এলাকা থেকে র‍্যাব-৮-এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত কামাল হোসেনকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, ঘটনা ঘটেছিল ১৪ মার্চ, যখন ১০ হাজার পিস তরমুজ বোঝাই একটি ট্রলার চর কাজল থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। তেঁতুলিয়া নদীর বাউফলের নাজিরপুর অংশে পৌঁছালে সশস্ত্র ডাকাতরা ট্রলার ঘিরে ধরে কৃষকদের মারধর করে এবং তরমুজ লুট করে নিয়ে যায়।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক শহিদুল মাতব্বর বাউফল থানায় ৭-৮ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছিলেন। র‍্যাব-৮ অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী কামাল হোসেনকে শনাক্ত ও গ্রেফতার করে।

স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  তরমুজ   ডাকাতি   র‍্যাব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close