বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সিরাজগঞ্জ মহাসড়কে চলন্ত প্রাইভেটকারে দুর্ধর্ষ ডাকাতি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১:০০ পিএম আপডেট: ০৪.১০.২০২৫ ১:৩৬ PM

সিরাজগঞ্জের কড্ডার মোড়ে বঙ্গবন্ধু সেতুর আগে মহাসড়কে সামুরাই ও দেশীয় অস্ত্র হাতে চলন্ত একটি প্রাইভেটকার থামিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। ডাকাতির সময় প্রাইভেটকারে থাকা চালকসহ দুই নারীসহ মোট পাঁচজন আহত হন।

ডাকাতির পুরো ঘটনাটি পেছন থেকে আসা আরেকটি গাড়ির যাত্রী ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী ঢাকার ধানমন্ডির বাসিন্দা ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। কড্ডার মোড় এলাকায় পৌঁছালে দেখতে পান, ২৫-৩০ বছর বয়সী প্রায় ১৪-১৫ জনের একটি দল একটি প্রাইভেটকার থামিয়ে গ্লাস ভেঙে যাত্রীদের ওপর হামলা চালায়। ডাকাতদের পরনে হাঁটু পর্যন্ত লুঙ্গি ছিল, গায়ে কোনো পোশাক ছিল না এবং প্রত্যেকের হাতে তিন-চার ফুট লম্বা রামদা বা সামুরাই জাতীয় ধারালো অস্ত্র ছিল।

তিনি জানান, ডাকাতরা যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে দ্রুত সড়কের পাশের ধানক্ষেতের অন্ধকারে পালিয়ে যায়।

প্রাইভেটকারটি পরে যমুনা সেতু টোল প্লাজায় পৌঁছালে দেখা যায়, গাড়ির কাচ ভাঙা এবং যাত্রীরা গুরুতর আহত অবস্থায় রয়েছেন। আহতদের মধ্যে এক বৃদ্ধের মাথা ফেটে রক্ত ঝরছিল, ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের কোপ বা ভাঙা কাচের আঘাতে তিনি জখম হয়েছেন।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাটি যমুনা সেতু পশ্চিম থানার অধীনস্থ এলাকায় ঘটেছে। যোগাযোগ করা হলে সেখানকার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের প্রথমে এটিকে ‘ঢিল ছোড়ার ঘটনা’ বলে উল্লেখ করলেও পরবর্তীতে বিস্তারিত তদন্তের আশ্বাস দিয়েছেন।

প্রকাশ্যে মহাসড়কে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীরা দ্রুত দুষ্কৃতকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   মহাসড়ক   ডাকাতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close