বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচবিবিতে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১২:৩৫ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চেতনানাশক স্প্রে করে জানালার গ্রিল কেটে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার সীমান্তঘেঁষা উচনা মধ্যপাড়া গ্রামে রহেদুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

চোরেরা ঘরে ঢুকে প্রায় ১০ লাখ টাকার মালামাল, যার মধ্যে রয়েছে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকা, চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় চোরেরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এরপর আলমারি ভেঙে গলার মালা, স্বর্ণের চেইন, কানের দুলসহ ৪ ভরি স্বর্ণ এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

পরদিন সকালে পরিবারের সদস্যদের ঘুম ভাঙছিল না দেখে পাশের বাড়ির লোকজন ডাকাডাকি করেন। তখন পরিবারের সদস্যরা ধীরে ধীরে জ্ঞান ফিরে পান। ঘরে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং জানালার গ্রিল কাটা ছিল। স্থানীয়দের ধারণা, চোরেরা ঘরে ঢোকার আগে চেতনানাশক জাতীয় কোনো স্প্রে ব্যবহার করে সবাইকে অচেতন করেছিল।

স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন। 

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি   জানালা   চুরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close