বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রতিবেশীর বাড়িতে মুরগি যাওয়ায় এক নারীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১২:২৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রতিবেশীর বাড়িতে মুরগি চলে যাওয়ার ঘটনা নিয়ে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর ঈশ্বরগঞ্জ সদর ইউপির খৈরাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রওশনারা (৬০) ওই গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী। গ্রেপ্তারকৃতরা হলেন মোস্তফা, সাখাওয়াত ও সাজ্জাদ।

স্থানীয়রা এবং পুলিশ জানায়, রওশনারার পরিবার ও প্রতিবেশী মোস্তফা পরিবারের মধ্যে পূর্ব থেকেই বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় রওশনারার একটি মুরগি মোস্তফাদের বাড়িতে চলে যায়। মুরগি আনতে গেলে মোস্তফা ও তার মা সালেমা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা রওশনারার সঙ্গে তর্কে লিপ্ত হন। একপর্যায়ে সাখাওয়াত দা দিয়ে রওশনারাকে গুরুতর আহত করে।

পরে এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পুত্রবধূ হাফসা আক্তার অভিযোগ করেন, সন্ধ্যায় তাদের একটি মুরগি ঘরে ফিরে আসে না। শাশুড়ি রওশনারা মুরগি খুঁজতে বের হলে প্রতিবেশী এক নারী তাকে জানায় যে, মুরগিটি মোস্তফাদের বাড়ির পেছনের কলাগাছের পাশে রয়েছে। মুরগি আনতে গেলে মোস্তফার ছেলে সাখাওয়াত দা দিয়ে আঘাত করে তার শাশুড়িকে হত্যা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা দাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  প্রতিবেশী   মুরগি   কুপিয়ে হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close