প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৮:৩৭ AM

প্রতীকী ছবি
রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে শনিবার (৪ অক্টোবর) নানা অনুষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচি পালিত হবে। আজকের দিনের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো হলো-
ধর্ম উপদেষ্টা
সন্ধ্যা ৬টায় ধানমন্ডির মসজিদ উত তাকওয়ায় সিরাতুন নবী (সা.) নিয়ে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সালাহউদ্দিন আহমেদ
সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এনডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রুহুল কবির রিজভী
বেলা ১১টায় এ্যাব নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এছাড়া বিকেল ৪টায় বনানীর লবেলিয়া আর্ট এক্সিবিশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
জামায়াত আমির
একই সময়ে সকাল ১১টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে ওয়ায়েজ ও দাঈদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
খেলাফত মজলিস
দুপুর সাড়ে ১২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে খেলাফত মজলিসের মনোনীত সংসদ প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ও কেন্দ্রীয় নেতারা থাকবেন।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘স্বাধীনতার পথরেখা ৪৭, ৭১, ২৪: প্রেক্ষিত আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠক করবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।
স্বদেশ প্রতিদিন/শাহো