রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● স্কুলছাত্রীর দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার      ● নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ      ● ৭ জলাশয়ে ২২৩ কেজি পোনা মাছ অবমুক্ত      ● পর্যটনের সম্ভাবনা পাহাড়জুড়ে      ● শরীর নিয়ে কটাক্ষের জবাব ‘মোটি’ লেখা ব্লাউজে স্বরার      ● ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● জিম্বাবুয়ে ফিরিয়ে না নেওয়ায় দেশেই দুই চিতাবাঘের স্থায়ী আবাস      ● গাজায় ধ্বংসস্তূপের পাহাড়, নিচে থাকতে পারে ১০ হাজার মরদেহ      ● আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত      ● প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ সিঙ্গাপুরের      ● হরমুজে মার্কিন ড্রোন জব্দের দাবি, বাড়ছে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা      ● রাজস্ব আদায়ে এনবিআরের ‘থ্রি-আর’ কৌশল      
স্কুলছাত্রীর দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
প্রতিনিধি, বরগুনা
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম

বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধর করে দাঁত ভেঙে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেফতার করেছে এসআরবি-৮ (পটুয়াখালী ক্যাম্প)।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর উপজেলার পুরাকাটা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান।

জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী ও অভিযুক্ত ফয়সাল পাশাপাশি বাড়ির বাসিন্দা এবং সম্পর্কে আত্মীয়। অভিযুক্ত ফয়সাল প্রায়ই ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল।

ঘটনার দিন স্কুলছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ফয়সাল ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি মারধর করে মারাত্মক রক্তাক্ত জখম করে। হামলায় স্কুলছাত্রীর তিনটি দাঁত ভেঙে যায়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। বিষয়টি নিয়ে এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে প্রধান অভিযুক্ত ফয়সালকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসআরবি-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বলেন, চাঞ্চল্যকর এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close