মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনী খসড়া ভোটার তালিকা প্রকাশ
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৮:৫৭ পিএম

সাংবাদিক ইউনিয়ন যশোরের আসন্ন নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের নোটিশ বোর্ডে ৬৫ জন ভোটারের নাম টাঙিয়ে দেওয়া হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল জানান, ৪ অক্টোবর খসড়া তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ৫ অক্টোবর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

৬ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হবে। ৭ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল ও বাছাই এবং ৮ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। ৯ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব যশোরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরে দুই বছরের জন্য বিজয়ীদের হাতে নেতৃত্ব তুলে দেবে বর্তমান কমিটি।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন ও কাজী আশরাফুল আজাদকে সঙ্গে নিয়ে নির্বাচন সুষ্ঠু করতে দিনরাত কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   যশোর     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close